পটুয়াখালীতে ২৫জন তৃতীয় লীঙ্গের ময়নগষসহ ৭৪ জন ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে করোনাকালিন সময় প্রধানন্ত্রীর ঈদ উপহার সামগ্রী দিয়েছে জেলা পরিষদ।
১২ মে বুধবার দুপুর ২টায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন এর সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী প্রদান
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী তুলে দেন পটুয়াখালী- আসনের সাংসদ সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এড. মোঃ শাহজান মিয়া।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদপর মহিলা সাংসদ কাজী কানিজ সুলতানা হেলপন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ রফিকুল
ইসলাম, জেলা যুবলীগের সভাপতি এড. আরিফুজ্জামান রনি, তৃতীয় লীঙ্গের নেত্রী নিশি হাওলাদার।